ভোলায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখানে নিখোঁজের তিন দিন পর লিটন নামের (৩০) এক যুবকের মরদেহ প্রতিবেশী এক নারীর বাথরুমের হাউজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নায়েব বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই একই বাড়ির হারুনের ছেলে।

নিহতের পরিবার জানায়, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন লিটন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে দৌলতখান থানায় সাধারণ ডায়েরি করলে নিহতের মোবাইলের লাস্ট নাম্বাররের কথোপকথনের জের ধরে পাশ্ববর্তী ইয়াসমিন নামে এক নারীর বাসা তালাবদ্ধ দেখে সন্দেহ হয়। শুক্রবার সকালে বাড়ির বাথরুমের হাউজ থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খোঁজ নিয়ে নিহতের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় দৌলতখান থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *