পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী অভিযানে আটক ২

পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবী কে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বোদা উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথভাবে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই জন মাদকসেবি কে আটক করে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করা হয়। সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো: আনোয়ার ইসলাম (২৮), একই এলাকার মো: ছাদেকুল আলমের ছেলে মো: সাদ্দাম (৩৭)।

জানা যায়, মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে তাদের নিকট অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক এ এস এম মঈনউদ্দীন কবির ও উপপরিদর্শক জনাব হাসিবুল হাসান সহ একটি চৌকস টিম এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *